April 25, 2026, 8:01 pm

হত্যার রহস্য উদঘাটন আসামী গ্রেফতার জিএমপি’র সাফল্য অর্জন

Reporter Name
  • আপডেট Saturday, April 25, 2026
  • 23 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক হত্যাকাণ্ড ও ক্লু-লেস মামলাসহ গুরুত্বপূর্ণ মামলার সফল তদন্ত, রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধার কার্যক্রমে বিশেষ অবদান রাখায় গত ২২-০৪-২০২৬ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়েছে। মামলা নং-১৪, বাসন থানা, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড।
ঘটনার বিবরণ: ০৮/০৪/২০২৫ তারিখে সাংবাদিক আসাদুজ্জামান ভূইয়াকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে থানাধীন মসজিদ মার্কেটের পাশে নির্মমভাবে হত্যা করে। তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) দুলাল চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ক্লু-লেস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেন। পরবর্তীতে অভিযান পরিচালনা করে আসামী গ্রেফতার করেন এবং মামলার পূর্ণ রহস্য উদঘাটনপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
মামলা নং-১২, টঙ্গী পূর্ব থানা, ধারা: ৩০২/২০১/৩৪ পেনাল কোড।
ঘটনার বিবরণ: ০৯/০৪/২০২৫ তারিখে টঙ্গী স্টেশন রোড এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মেহেদী হাসান তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ক্লু-লেস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেন এবং অভিযান পরিচালনা করে আসামী গ্রেফতার নিশ্চিত করেন।
মামলা নং-১২, গাছা থানা, ধারা: ৩৯৫/৩৯৭ পেনাল কোড।
ঘটনার বিবরণ: ১০/০৪/২০২৫ তারিখে একটি বাসায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে, যেখানে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করা হয়। তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান দক্ষতার সাথে অভিযান পরিচালনা করে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করেন এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করেন।
উল্লেখিত সকল ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ক্লু-লেস হত্যাকাণ্ডসহ জটিল মামলার রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পুরস্কার প্রদান করা হয়, যা পুলিশ কমিশনার মহোদয় আনুষ্ঠানিকভাবে তুলে দেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশÑজননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর