July 9, 2026, 6:24 pm

‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন’ শিরোনামে ক্রীড়াঙ্গনে এক মিলনমেলা

Reporter Name
  • আপডেট Sunday, December 10, 2023
  • 102 জন দেখেছে

র্স্পোটস ডেস্ক :: ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন’ শিরোনামে দেশের ক্রীড়াঙ্গনে এক মিলনমেলার আয়োজন করা হয়। গতকাল শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে হাজারো ক্রীড়াবিদের পদচারণায় মুখরিত ছিল আয়োজন। এই অনুষ্ঠানের আয়োজক জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম, জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদ এবং জেলা-বিভাগীয় ফুটবল এসোসিয়েশন। পৃষ্ঠপোষকতা করেছে ক্রীড়াঙ্গনের অন্যতম পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেক। অনুষ্ঠানের শুরুতেই বর্তমান সরকারের সময়ে দেশের নানা খাতে উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনের অর্জনসমূহ ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া ক্রীড়াবিদ, সংগঠক, বিভিন্ন ফেডারেশনের সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহদে রেজা তার বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকার থাকলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে। আন্তর্জাতিক অঙ্গনে আরো বেশি সাফল্য এবং পদক পাওয়া সম্ভব হবে।’ বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমবি সাইফ বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে শেখ হাসিনার সরকার দরকার। আমাদের ক্রীড়াঙ্গনের শেখ হাসিনাতেই আস্থা।’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, আবদুল গাফফার, সংগঠক আ জ ম নাছির উদ্দিন, সিরাজউদ্দিন মো. আলমগীর, তরফদার রুহুল আমিন। এছাড়া ঢাকা-৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ঢাকা-১০ আসনের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস এই মিলনমেলায় যোগ দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর