July 26, 2026, 11:01 pm

স্বেচ্ছাসেবক দলের নেতা আবু বক্করের নেতৃত্বে ছিনতাই ৪ সদস্য আটক

Reporter Name
  • আপডেট Sunday, July 26, 2026
  • 4 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের টঙ্গীতে ছিনতাই হওয়া এক ব্যক্তির মোবাইল ফোনের ‘লাইভ লোকেশন’ ট্র্যাক করে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। একই সাথে ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করতে সক্ষম হয়েছেন স্থানীয়রা ও পুলিশ।
জানা গেছে, রবিবার (২৬ জুলাই) বিকালে আব্দুল্লাহপুর এলাকা থেকে এক পথচারীর মোবাইল ফোন ছিনতাই করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পরপরই ভুক্তভোগী তার মোবাইলের লাইভ লোকেশন ট্র্যাক করা শুরু করেন। ট্র্যাকিংয়ে দেখা যায়, মোবাইলটির সর্বশেষ অবস্থান টঙ্গীর খাঁ-পাড়া শান্তি নিবাস এলাকার একটি বাড়িতে।
বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বে স্থানীয় এলাকাবাসী একজোট হন। পরবর্তীতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের এসআই মো. হানিফ মাহমুদের সহযোগিতায় ঐ বাড়িটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে চার ছিনতাইকারীকে হাতে-নাতে আটক করা হয় এবং উদ্ধার করা হয় ছিনতাই হওয়া মোবাইল ফোনটি।
আটককৃতরা হলেন,মো. সোহেল রানা (৪১), মো. রনি (২৫), রাসেল (১৮) এবং হিরা (২২)। তাদের সবার স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার দশাল এলাকায়। তারা টঙ্গী পশ্চিম থানার খাঁ-পাড়া এলাকায় মুন্নার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।  অভিযান শেষে আটক চারজন এবং উদ্ধারকৃত মোবাইল ফোনটি টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ছিনতাইকৃত ফোনসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের কাছে দেশীয় অস্ত্র ও কিছু মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর