July 23, 2026, 4:23 pm

স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

Reporter Name
  • আপডেট Wednesday, March 11, 2026
  • 108 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. ফারুক হোসেন (২৮), মো. মনসুর আলী (২৫) ও মো. ফেরদৌস হোসেন (২০)। তাঁদের সবার বাড়ি জামালপুর সদর উপজেলার পাকুল্লা ভাঙ্গুনীঘাট এলাকায়। অপ্রাপ্তবয়স্ক আরেক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে অভিযোগ থেকে খালাস দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ভিন্ন ধারায় যাবজ্জীবন কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে। তবে রায় ঘোষণার সময় তাঁরা আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁরা পলাতক রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মামলা অভিযোগ থেকে জানা গেছে, ২০২৩ সালের ৭ জুলাই ভুক্তভোগী গৃহবধূ ও তাঁর স্বামী ব্যবসায়িক কাজে একটি বাড়িতে যান। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে বাড়িতে ফেরার সময় কয়েকজন তাঁদের পথ রোধ করেন। এ সময়ে গৃহবধূর স্বামীকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রেখে ওই নারীকে তুলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. ফজলুল হক বলেন, ‘দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত তিনজনকে যাবজ্জীবন ও একই সঙ্গে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। বর্তমানে দণ্ডপ্রাপ্ত তিন আসামিই পলাতক রয়েছেন

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর