July 9, 2026, 9:54 pm

স্ত্রীর বেপরোয়ায় স্বামী দিশেহারা ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা হুমকি

Reporter Name
  • আপডেট Tuesday, December 12, 2023
  • 143 জন দেখেছে

শামীমা খানম :: স্ত্রী শাম্মী  আক্তার, পিতা রুহুল আমিন ও বান্ধবী আকলিমা বেগম, পিতা-ইউসুফ আলী। তার মেয়ের অত্যাচারে অতিষ্ঠ ভুক্তভোগী মোঃ লুৎফুর রহমান। লুৎফর রহমান গত ২৫ শে নভেম্বর ঢাকার ভাটারা থানায়  একটি জিডি করেন। জিডি নং ২২৬৫।
লুৎফর রহমান পেশায় একজন ব্যবসায়ী। তিনি জানান, গত  ১২ আগস্ট ২০২২ সালে রুহুল আমিনের মেয়ে শাম্মী আক্তারের সাথে তার বিবাহ হয়। বিয়ের পর হতে স্ত্রী শাম্মী  আক্তার লুৎফর রহমানের কোন আদেশ নিষেধ মানে না। তার নিজের খেয়াল খুশি মতো চলাফেরা করে। শাম্মী আক্তার বিভিন্ন সময় রাতে বাহিরে অবস্থান করে । স্ত্রীর এ অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করেন। কয়েক মাস আগে তার বান্ধবী আকলিমা বেগম ও শাম্মী আক্তার নিজে ২৪ শে নভেম্বর ২০২৩ সকালে ২ জন মিলে লুৎফর রহমান কে অতর্কিতভাবে তার নিজের রুমে গিয়ে আক্রমণ করে বেধড়ক মারপিট করে মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। শুধু তাই নয় ভাড়াটিয়া সন্ত্রাসী ইমরানকে দিয়ে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে যাতে লুৎফর রহমান কোনভাবে ব্যবসা-বাণিজ্য করতে না পারে।
ভাটারা থানার এসআই মোঃ সুমন মিয়ার মুঠোফোনের কথা বললে তিনি জিডির সততা স্বীকার করেন। শাম্মী আক্তারের ব্যবহৃত মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। আকলিমা বেগম লুৎফর রহমানের সততা স্বীকার করে পরে কথা বলবে বলে জানান। অন্যদিকে ইমরানের মুঠোফোনে কথা বললে তিনি জানান, সম্পাদককে বলেন আমার সাথে কথা বলতে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর