August 25, 2026, 9:41 am

সোহেল রানার জামিন ১০ জুলাই পর্যন্ত স্থগিত

বিজয় বাংলা নিজউ ডেস্ক
  • আপডেট Monday, May 8, 2023
  • 315 জন দেখেছে

রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন ১০ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। একইসঙ্গে জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানির জন্য ১০ জুলাই দিন ঠিক করা হয়েছে। 

আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো.কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। গত ৯ এপ্রিল হাইকোর্টের দেওয়া জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করেন চেম্বার জজ আদালত। চেম্বার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী এ রায় দেন।

গত ৬ এপ্রিল সোহেল রানাকে জামিন দেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর