November 26, 2026, 10:35 pm

টঙ্গীতে বিপুল ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Thursday, November 26, 2026
  • 8 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের টঙ্গী থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ সুমাইয়া আক্তার (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পুলিশ এই তথ্য জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির গোয়েন্দা বিভাগ (উত্তর)। গ্রেপ্তার টঙ্গীর দত্তপাড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ৪৪ লাখ ৪০ হাজার টাক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর দত্তপাড়া কছিম উদ্দিন রোডের ফ্রেন্ডস টাওয়ারের ৬(বি) নম্বর ফ্ল্যাট তল্লাশি করে পুলিশ। এ সময় ৪৪ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৭ লাখ ৩৫ হাজার টাকা জব্দ করে মাদক কারবারি সুমাইয়াকে গ্রেপ্তার করে।
জিএমপির অপরাধ উত্তর বিভাগের উপকমিশনার অশোক কুমার পাল পিপিএম বলেন, ‘বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। আলামতসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর