May 18, 2026, 3:16 pm

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ ৫ কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Friday, October 4, 2024
  • 63 জন দেখেছে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে নতুন মহাপরিচালককে দায়িত্ব হস্তান্তর করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল। মহাপরিচালক হিসেবে ২ বছর ৪ মাস দায়িত্ব পালন শেষে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করলেন। এর আগে বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ উপলক্ষে ‘বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী ও নবনিযুক্ত মহাপরিচালক, পরিচালকগণসহ ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সারা বাংলাদেশ থেকে সকল বিভাগের বিভাগীয় উপপরিচালকগণ এবং সহকারী পরিচালকগণ এ সময় অনলাইনে যুক্ত ছিলেন।
বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে বিদায়ী ও নবনিযুক্ত মহাপরিচালকদ্বয় ছাড়াও অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (উন্নয়ন) শামস আরমান, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. মনির হোসেন, রাজশাহী বিভাগের উপপরিচালক মো. নইমুল আহছান ভূঁইয়া, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ মামুন মাহমুদ, অধিদপ্তরের উপপরিচালক (উন্নয়ন) ওহিদুল ইসলাম, উপপরিচালক (অপাঃ ও মেইনঃ) মো. কামাল উদ্দিন ভূঁইয়া, পরিচালক (অপাঃ ও মেইনঃ) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর