October 3, 2026, 8:29 am

সুন্দরবনে দস্যুদের কাছে জিম্মি হাত-পা বাঁধা জেলেকে উদ্ধার

Reporter Name
  • আপডেট Tuesday, March 31, 2026
  • 137 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সুন্দরবনে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাত থেকে এক জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় জোনাব বাহিনীর সদস্যরা অবস্থান করছে বলে জানা যায়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ডাকাতদের কাছ থেকে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জেলেকে ফেলে বনের ভেতর পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলে মজিবর গাজী (৫০) খুলনার কয়রা থানার বাসিন্দা। বর্তমানে তাকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর