July 9, 2026, 4:31 pm

সিলেটে ডিবির সাঁড়াশি অভিযান, ৭ জুয়াড়ি আটক

Reporter Name
  • আপডেট Sunday, July 14, 2024
  • 112 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেটের এসএমপির ডিবি পুলিশের সাঁড়াশি অভিযানে ধরা পড়েছে আরও ৭ জন জুয়াড়ি। শনিবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুনের নেতৃত্বে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগানের জুয়ার আস্তানা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মো. মোত্তাকিন (৫০), মাছুম আহমেদ (৩০), মো. শাদিদুল ইসলাম (৩৫), দিলোয়ার হোসেন (৪৫), আবু বক্কর (৫৫), মো. আজিজুল হক (৩৮) ও আইনুল (৬০)।
এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক জুয়াড়িদের এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। তীর শীলংসহ যেকোনো জুয়ার বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর