দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে আজ বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৈঠকটি সকাল ১১টায় নির্বাচন ভবনের সিইসির দপ্তরে অনুষ্ঠিত হবে।
সিইসির দপ্তর সূত্রে জানা গেছে, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। হাইকমিশনার নিয়োগ পাওয়ার পর কমিশনের সঙ্গে কোনো বৈঠক হয়নি বিধায় সারাহ কুক আসবেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু সন্নিকটে, তাই নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হতে পারে। নির্বাচনকে সামনে রেখে এর আগে সিইসির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা সাক্ষাৎ করেছেন। তারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চেয়েছেন।