June 4, 2026, 12:42 pm

সিংড়ায় ২ হাজার কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

Reporter Name
  • আপডেট Thursday, December 11, 2025
  • 98 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নাটোরের সিংড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনা মূল্যে বোরো ধান উফশী বীজ ও সার এবং বোরো ধান হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এ সময় উপজেলার ২০২০ জন কৃষককে উফশী ও হাইব্রিড বীজ এবং ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর