July 9, 2026, 8:43 am

সামনের বছর অভিনয় করার সম্ভাবনা আছে : শান্তা জাহান

Reporter Name
  • আপডেট Friday, December 29, 2023
  • 119 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: টেলিভিশনের জনপ্রিয় মুখ শান্তা জাহান। দেশের সরকারি-বেসরকারী বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপনা করছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের ৬০ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও সামলেছেন উপস্থাপনার ভার। রামপুরায় টেলিভিশন ভবনে এ প্রতিবেদকের সাথে তখন আলাপ হয় শান্তার।
বছরটি কেমন কাটলো জানতে চাইলে শান্তা বললেন, ২০২৩ আমার ভালো কেটেছে। এর আগে কয়েকটি দেশে ভ্রমণের ইচ্ছে থাকলেও অতিমারির জন্য সম্ভবপর হয়নি। এ বছর বিভিন্ন দেশে ঘুরেছি। প্রথমবার ইউরোপ ট্যুর করেছি। লন্ডনে সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ওয়ার্ল্ড ট্যুরের অনুষ্ঠান সঞ্চালনা করেছি। সেখানে প্রায় ৪৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন।
এ ছাড়া আমেরিকায় গিয়েছি। সেখানে সিটি অব লস অ্যাঞ্জেলস অ্যান্ড দ্য ফোর্থ ডিসট্রিক্ট এর পক্ষ হতে ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যালে বাংলাদেশি কমিউনিটিকে রিপ্রেজেন্ট করার জন্য সম্মাননা দেয়া হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের শহর দুবাই গিয়েছিলাম। কাজের ব্যস্ততা তো বরাবরের মতো ছিলোই। উল্লেখযোগ্য কাজ ছিলো চ্যানেল আই সেরাকণ্ঠ উপস্থাপনা। যার জন্য আরেকদফা আমেরিকা যাওয়া হয়নি।
শান্তা মাইটিভি, বাংলাভিশন, চ্যানেল নাইন ও এটিএনে নিয়মিত শো উপস্থাপনা করছেন। এর বাইরে বিশেষ দিবস উপলক্ষে বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব বর্তায় তার উপর। এছাড়া কর্পোরেট ইভেন্ট নিয়মিত উপস্থাপনা করছেন সুভাষিনী শান্তা।
উপস্থাপনার বাইরে শান্তার অন্যতম পরিচয় তিনি ভালো অভিনয় করেন। যে কয়েকটি কাজ করেছেন তাতেই তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। সে প্রসঙ্গ তুলে তিনি বললেন, বিভিন্ন কাজের সূত্রে স্কুল – কলেজে যাওয়া হয়। সেখানে গেলে ছোটরা বলে, ‘ম্যাম আপনার নাটক মিস করি। আপনি আবার অভিনয় শুরু করেন।’
শান্তা যোগ করে আরও বললেন, অভিনয়ের অনেক প্রস্তাব আসছে। অভিনয় করার জন্য বলে অনেকে। সবকিছু মিলিয়ে বলা যায়, সামনের বছর অভিনয় করার সম্ভাবনা আছে। ওটিটি – নাটক – সিনেমা যেকোনও প্ল্যাটফর্ম হতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর