July 23, 2026, 11:16 am

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Sunday, April 19, 2026
  • 113 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের ধারাবাহিক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী ও রাতে পৃথক তিনটি অভিযানে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রথম অভিযানে বিকেল সাড়ে ৪টার দিকে সাভার থানাধীন বক্তারপুর বেদেপল্লী এলাকা থেকে মো. শাহীন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
দ্বিতীয় অভিযানে রাতের দিকে সাভার মডেল থানার আক্রান এলাকায় অভিযান চালিয়ে মো. আলীম মোল্লা (৩৮) ও মো. আকাশ (২০) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মূল্য আনুমানিক ২১ হাজার টাকা।
তৃতীয় অভিযানে রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার জামগড়া কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মো. জসিম তালুকদার (৩৮), মো. রেজাউল করিম (২৪), আকবর হোসেন (৩২) ও নাজমুল হক (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৭০০ পুরিয়া হেরোইন (প্রায় ৭০ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রেজাউল করিমের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর