June 1, 2026, 2:22 am

সাভারে সেনাবাহিনীর পৃথক অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ গ্রেফতার ৬

Reporter Name
  • আপডেট Friday, February 6, 2026
  • 108 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: সাভারে সেনাবাহিনীর পৃথক অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ৬ জন গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর সাভার ও হেমায়েতপুর ক্যাম্প জানায়, দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মো. সেলিম (৩০), বাবু (৪০) এবং জুয়েলকে (৪০) গ্রেফতার করা হয়। তারা সবাই পানপাড়া এলাকার বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ট্যাবলেট, ভারতীয় ভিসাসহ ২টি পাসপোর্ট, নগদ টাকা, আকুয়ামারিনা ডায়মন্ডসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদেরকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে অন্য এক অভিযানে, আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকা থেকে সন্ত্রাসী জুয়েল মন্ডলকে (৪০) দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। জুয়েল মন্ডল তালপট্টি এলাকার সায়েদ মন্ডলের ছেলে। গ্রেফতারকৃত অন্যরা হলো-বগুড়ার কাঞ্চনপুর এলাকার মৃত কবির হোসেনের ছেলে স্বপন ওরফে চাপাতি স্বপন (৩৯) ও নওগাঁর রেজ্জাক সরদারের ছেলে ফারজুল (৪৫)। এসময় তাদের কাছ থেকে ১৬টি রাম দা, ৮টি চাপাতি, ১৫টি চাকু, ১২টি ককটেল সাদৃশ্য বস্তুসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর