August 18, 2026, 11:52 am

সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Wednesday, April 1, 2026
  • 114 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ পেশাদার এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম। গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. সাইফুল ইসলাম (৪৫)। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া থানার শালধ গ্রামের মৃত সৈয়দ ওয়াজউদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকা থেকে পেশাদার মাদক কারবারি মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল জানান, কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাইকারি মূল্যে কিনে এনে সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন।‌
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে সাভার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর