July 23, 2026, 7:12 pm

সাভারে পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Friday, February 27, 2026
  • 153 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে মোট ১৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনটি পৃথক স্থানে অভিযান চালানো হয়। ধামরাই থানাধীন বনমিলা, আশুলিয়া থানাধীন নবীনগর মোড় এবং সাভার মডেল থানাধীন নগরচর রাজফুলবাড়িয়া এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তাররা হলেন ধামরাইয়ের গাছুয়াবাড়ী এলাকার মৃত আজিজুল হকের ছেলে মো. সাইফুল ইসলাম (৪০), চাওনা এলাকার মো. শুকুর আলীর ছেলে মো. রুবেল মিয়া (৩২), আশুলিয়ার চারিগ্রাম এলাকার ইসমাইল শেখের ছেলে মো. রায়হান শেখ ওরফে সাব্বির (২৪), গোপালগঞ্জের কাশিয়ানি থানার খায়েরহাট এলাকার মৃত আতিয়ার মোল্লার ছেলে মো. বকুল মোল্লা (২৭) এবং কুষ্টিয়ার দৌলতপুর থানার সোনাইর কুন্ডি (আল্লারদর্গা) এলাকার তাজিল হোসেনের ছেলে মো. হৃদয় (২৮)।ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে ধামরাইয়ের বনমিলা এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম ও রুবেল মিয়াকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে রাত সোয়া ১১টার দিকে এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে আশুলিয়ার নবীনগর মোড় এলাকায় অভিযান চালিয়ে রায়হান শেখ ওরফে সাব্বির এবং বকুল মোল্লাকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এছাড়া রাত সাড়ে ১১টার দিকে এসআই আব্দুস সালামের নেতৃত্বে সাভারের নগরচর রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তার সাইফুল ইসলামের বিরুদ্ধে একটি মাদক মামলা, বকুল মোল্লার বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা এবং হৃদয়ের বিরুদ্ধে দুটি মাদক মামলাসহ অন্যান্য মামলা রয়েছে।
ওসি সাইদুল ইসলাম বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর