April 29, 2026, 5:46 pm

সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Wednesday, April 29, 2026
  • 17 জন দেখেছে

শারমিন খানম::  গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র মরহুম আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বাদ মাগরিব ৫৫ নং ওয়ার্ডের নিউ মুন্নু ফাইন কটন মিলস্ লিমিটেড শ্রমিক ইউনিয়ন অফিসে ৫৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ৫৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাশেম ও সেলিম হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু, ৫৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু শাকের, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম খান, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক সদস্য মনির হোসেন ও আলামিন হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বাবু ও হারুন অর রশিদ, যুবদল নেতা জসীমউদ্দীন ও লোকমান হোসেন এবং ৫৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে মরহুম আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর