July 4, 2026, 8:39 pm

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ ইন্তেকাল

Reporter Name
  • আপডেট Sunday, April 12, 2026
  • 84 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছেলে মাহবুব শফিক। তিনি জানান, শফিক আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার (১১ এপ্রিল) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে তার বর্ণাঢ্য আইন পেশার শুরু। ১৯৮৯ সালে তিনি আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
তিনি দুই মেয়াদে (১৯৯৯-২০০০ এবং ২০০৮-২০০৯) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৭৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত দীর্ঘ সময় সিটি ল’ কলেজের অধ্যক্ষ ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও কাজ করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর