August 25, 2026, 8:03 am

সাদিয়ার বৃহস্পতি এখন তুঙ্গে!

মাসুদ আলম
  • আপডেট Sunday, May 7, 2023
  • 228 জন দেখেছে

ডিজিটাল কন্টেন্টে এখন দর্শক মুগ্ধতার নাম সাদিয়া মাত্র চার বছরের ক্যারিয়ার । ‘ফুলের নামে নাম’ প্রেম কাহিনি’ সহ একাধিক কাজ প্রকাশ পেলে দর্শকরা প্রেমের নাটকের এক দারুণ রূপককে পেয়ে যায়! তবে সাদিয়ার ক্যারিয়ারে টার্নিং হলেন শিহাব শাহীন ও গিয়াস উদ্দিন সেলিম। এখন দেশের গুণী এই দুই নির্মাতার ভেতরে কে যে আগে, কে পরে তা এক জটিল অংক। কারণ প্রথমে গিয়াস উদ্দিনের আলোচিত চলচ্চিত্র ‘কাজলরেখা’য় কাস্ট হওয়ার পর অনেকেই অবাক হন। কে এই মেয়ে? এরপর সাদিয়া মূলত শিহাব শাহিনের ‘মায়াশালিক’ নাটকেই নিজেকে প্রমাণ করেন। অপূর্বর সঙ্গে তার স্ক্রিন রোমান্স দর্শককে মুগ্ধতা দেয়।

বরিশালের মেয়ে সাদিয়া। ঢাকায় পড়াশোনার সুবাদেই কাজে আসা এবং একই সঙ্গে নিজের খেয়াল বশেই ছবি জমা দিতে গিয়েই আটকে যান এই আলোছায়ার জগতে।

নিজের ক্যারিয়ার নিয়ে সাদিয়া বলেন, আমি সবসময় আমার কর্মে বিশ্বাস করি। খুব অল্প বয়স থেকেই আমি স্বাধীনচেতা একটা মেয়ে। নিজের আত্মবিশ্বাসটাই আমার সব। তবে ইন্ডাস্ট্রিতে অনেকের কাছেই আমি প্রতিনিয়ত শিখছি। অনেকদূর যাওয়ার স্বপ্ন নিয়েই ভালো কিছু কাজ করে যেতে চাই।

গিয়াস উদ্দিন সেলিমের নিরীক্ষাধর্মী চলচ্চিত্র ‘কাজলরেখা’য় এক অন্য সাদিয়া হিসেবে প্রকাশিত হবেন। সাদিয়া বলেন, সেলিম ভাই এবং শিহাব শাহিন ভাই দুজনের প্রতিই আমার অনেক কৃতজ্ঞতা। তারাই আমার মেন্টর। বাকিটা দর্শকদের ভালোবাসা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর