October 12, 2026, 5:50 pm

সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিনের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Sunday, November 19, 2023
  • 139 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::  দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিনের রোগমুক্তি কামনায় আজ রোববার  আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন উত্তরা পশ্চিম থানা প্রেসক্লাব। উত্তরা পশ্চিম থানা প্রেসক্লারের ভারপ্রাপ্ত সভাপতি তাওহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য আলোচনা সভায় বক্তব্য রাখেন, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, সাধারণ সম্পাদক শাহজাহান শোভন, উত্তরা পশ্চিম থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, অর্থ সম্পাদক এফ এম ইব্রাহিম, সাংবাদিক জয়নাল আবেদীন, নূর হোসেন, মজিবুর রহমান, তানিম হোসেন প্রমূখ। আলোচনা বক্তরা বলেন তিনি দীর্ঘ ৪০ বছর যাবৎ সাংবাদিকতা করে আসছে । সমাজ ও রাষ্ট্র তার কাছে অনেক ঋণী। সে সুস্থ হয়ে আবার সাংবাদিকতা পেশায় যুক্ত হবেন এই কামান করি। আলোচনা শেষে সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিনের রোগমুক্তি কামনা করে দোয়া করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর