May 25, 2026, 9:22 am

 সাংবাদিক নাদিম হত্যাকারিদের ফাঁসির দাবিতে পাবনায় মানববন্ধন

Reporter Name
  • আপডেট Tuesday, June 20, 2023
  • 141 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জামালপুরে বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কম ও ৭১ টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০জুন) দুপুর ১২টার পাবনা সাংস্কৃতিক চত্বরে  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার আয়োজনে পাবনা সাংস্কৃতিক চত্বরের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডা: মো: আব্দুর সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও দৈনিক পাবনার আলোর সম্পাদক মাহফুজ আলী কাদেরী, কমিউনিস্ট পার্টির পাবনা জেলা সাধারন সম্পাদক সালফি আল ফাত্তাহ্, দৈনিক বিপ্লবী সময়ের সম্পাদক সোহেল রানা বিপ্লব, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, বিটিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন,  মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লা হীরা, এসএ টিভির পাবনা জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, দৈনিক প্রতিদিনের সংবাদের পাবনা জেলা প্রতিনিধি খালিকুজ্জামান পান্নু, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির,  জেটিভির পাবনা প্রতিনিধি মনিরুজ্জামান মনির,বাংলা খবর প্রতিদিনের পাবনা প্রতিনিধি এম আর রাসেল, পদ্মা টিভির পাবনা জেলা প্রতিনিধি আলাউদ্দিন বিন কাসেম, দৈনিক খবর বাংলার স্টাফ রিপোর্টার শাহেদ সাদেকী শান্ত, দৈনিক পাবনার আলোর নিউজ এডিটর মোস্তাফিজুর রহমান, দৈনিক পাবনার আলোর স্টাফ রিপোর্টার রেহানা পারভীন, দৈনিক খবর বাংলার স্টাফ রিপোর্টার  জাহাঙ্গীর আলম প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা, নাদিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার আইনের আওতায় আনার পাশাপাশি আটকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর