May 25, 2026, 9:48 pm

সাংবাদিক গাযী খলিলুর রহমানের মায়ের ইন্তেকাল

Reporter Name
  • আপডেট Wednesday, April 3, 2024
  • 136 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: সাংবাদিক গাযী খলিলুর রহমানের মা আজ বুধবার সকালে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজীউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯০) বছর। তিনি ৯ ছেলে, ৪ মেয়ে, পুত্র বধু, জামাই, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে মরহুমার নামাজে জানাজা শেষে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার পুর্বচর গ্রামের পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান, গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মোহাঃ জামাল উদদীন, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় শুরা সদস্য মোঃ খায়রুল হাসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে সভাপতি মোঃ রুহুল আমিন গাজী, সাবেক সভাপতি এম আব্দুল্লাহ, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম দেওয়ান নাজিম, হাইমচর উপজেলা চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটোয়ারী, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহ, দৈনিক বিজয়বাংলা টিভির প্রকাশক ও সম্পাদক পীরজাদা মো: নোয়াব আলী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক, হাইমচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন দীপুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর