October 3, 2026, 2:14 pm

সন্ত্রাস ও মাদকমুক্ত ঈশ্বরগঞ্জ গড়তে সবার সহযোগিতা চাইলেন নতুন ওসি সাজ্জাদ

Reporter Name
  • আপডেট Wednesday, September 9, 2026
  • 66 জন দেখেছে

মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সাজ্জাদ রোমন। ইতিপূর্বে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানায় অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এই পুলিশ কর্মকর্তার। একজন সুদক্ষ কর্মকর্তা থানায় যোগদান করায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকার সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া অনলাইন ক্যাসিনো, জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার রোধে নতুন ওসি কার্যকর ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশকে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ বিষয়ে নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, ঈশ্বরগঞ্জকে সব ধরনের অপরাধমুক্ত রাখতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কোনো ধরনের আপস করা হবে না।’ অপরাধ দমনে তিনি স্থানীয় সচেতন নাগরিক ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর