September 19, 2026, 3:21 pm

সন্তানদের নিয়ে বাবার ‘বিষপান’, ৩ শিশুর মৃত্যু

Reporter Name
  • আপডেট Saturday, September 19, 2026
  • 19 জন দেখেছে

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশুসন্তানকে নিয়ে ‘বিষ পান’ করেছেন জমসেদ আলী নামের এক ব্যক্তি। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় জমসেদকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সীমান্তবর্তী রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতের শেষ দিকে জমসেদ তিন সন্তানকে নিয়ে বিষ পান করেন। পরে তাদের গোঙানির শব্দ শুনে প্রতিবেশী ও স্বজনরা উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। জমসেদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা হারুন মিয়া বলেন, জমসেদের স্ত্রী মধ্যপ্রাচ্যপ্রবাসী। তিন সন্তানকে নিয়ে জমসেদ বাড়িতে থাকতেন। ফোনে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে তিনি সন্তানদের নিয়ে বিষ পান করে থাকতে পারেন বলে স্বজনদের ধারণা।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন শিশুকে অচেতন অবস্থায় পাওয়া যায়। মরদেহ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে। কেন এ ঘটনা ঘটেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর