October 10, 2026, 11:51 am

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক: খাদ্যমন্ত্রী

Reporter Name
  • আপডেট Saturday, October 10, 2026
  • 24 জন দেখেছে

মানিকগঞ্জ প্রতিনিধি:: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক। তাঁরা আমার বাসায় গত ঈদের দাওয়াত খেয়েছেন। মানিকগঞ্জের সাম্প্রতিক সম্প্রীতি দেশের যেকোনো জেলার তুলনায় ভালো রয়েছে। এই সম্প্রীতি ধরে রাখতে হবে।’
শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে সরকারি অনুদানের বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘মানিকগঞ্জে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন। পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার এই পরিবেশ ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
অনুষ্ঠানে সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপের প্রতিটির জন্য ৬০০ কেজি করে মোট ৭৫ টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়। খাদ্যমন্ত্রী সংশ্লিষ্ট পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে চালের বরাদ্দপত্র (ডিও) তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমি খানম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নুরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর