July 4, 2026, 1:44 pm

শ্রীপুরে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Monday, August 21, 2023
  • 123 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে শ্রীপুর পৌর এলাকার কেওয়া খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা ফাজিল মাদরাসা প্রাঙ্গণে শ্রীপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাড. হারুন অর রশিদ ফরিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক আমজাদ হোসেন ও মাসুদ আলম ভাঙ্গী, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ্, শিক্ষা ও মানব সম্পদক বিষয়ক সম্পাদক অ্যাড. কামাল ফকির প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর