স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্রী পানিতে তলিয়ে যায়| আজ শুক্রবার দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের মেরিনা আবাসিক প্রকল্পসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এই ঘটনা ঘটে| তারা হচ্ছেন-সুবর্ণা আক্তার (১৭) ও মার্জিয়া আক্তার মিম (১৭)|
জানা যায়, দুপুরে কয়েকজন মিলে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে| একপর্যায়ে মার্জিয়া ও তার বান্ধবী সুবর্ণা নদীর গভীর পানিতে তলিয়ে যায়| পরে তাদের ¯^জন ও স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন| এক পর্যায়ে সুবর্ণার মরদেহ উদ্ধার করা হয়| তবে মার্জিয়া এখনো নিখোঁজ রয়েছে| খবর পেয়ে ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন|
মৃত উদ্ধার করা সুবর্ণা আক্তার উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানী গ্রামের মো. শ্যামল মোড়লের মেয়ে| নিখোঁজ মার্জিয়া আক্তার মিম একই গ্রামের মো. মিলন মিয়ার মেয়ে| তারা দুজনই গোসিঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী|
সুবর্ণার চাচা আকরাম হোসেন বলেন, নদীতে গোসল করতে নামা মেয়েদের কেউই সাঁতার জানত না| খবর পেয়ে ¯^জন ও স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে একজনের মরদেহ উদ্ধার করেন| নিখোঁজ অপরজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে| আজ এশার নামাজের পর সুবর্ণার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে|
মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সারোয়ার হোসেন বলেন, ঢাকার ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে কাজ করছেন|
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে| ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে কাজ করছে|