September 17, 2026, 12:57 pm

শ্রীপুরে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

Reporter Name
  • আপডেট Thursday, September 17, 2026
  • 14 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু। গতকাল বুধবার দিনব্যাপী উপজেলার তেলিহাটি, গাজীপুর ও মাওনা ইউনিয়নে এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়।
এসময় গাজীপুর ইউনিয়নে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ধনুয়া কমিউনিটি ক্লিনিক, ডেকো গার্মেন্টস সড়ক এবং ফরিদপুর থেকে ধনুয়া সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ইউনিয়নে নগর হাওলা প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়। পাশাপাশি মাওনা এলাকার অসহায় খাতুজান বিবির হাতে একটি নতুন ঘরের চাবি তুলে দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খাইরুল কবির মন্ডল আজাদ, ডাক্তার শফিকুল ইসলাম, বিএনপি নেতা এসএম মাহফুল হাসান হান্নানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর