July 8, 2026, 7:52 pm

শ্রীপুরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে গুলি : ছাত্রলীগের তিন নেতা বহিষ্কার

Reporter Name
  • আপডেট Tuesday, September 5, 2023
  • 136 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে গুলি ও গাড়ি ভাঙচুর ঘটনায় দায়ের মামলায় গ্রেপ্তার তিন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সোমবার সন্ধ্যায় এক চিঠিতে বহিষ্কারাদেশ জারি করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সংগঠনটির দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের নীতিমালা পরিপন্থী কার্যকলাপ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে ওই তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, মেহেদী হাসান শিহাব, হৃদয় খান ও আনোয়ার হোসেন। তাদের মধ্যে হৃদয় শেখ শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক । মেহেদী হাসান ও আনোয়ার হোসেন জেলা ছাত্রলীগের কর্মী। বহিষ্কৃত এই তিন ছাত্রলীগ নেতাকে সম্প্রতি অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের মধ্যে মেহেদী হাসান শিহাবের বাড়ি থেকে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি এবং ১৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বুধবার রাত বারোটায় শ্রীপুরের মাওনা প্রশিকা মোড় এলাকায় গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান জনের গাড়ি ভাঙচুর করা হয়। অভিযোগ ওঠে, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল গাড়ি ভাঙচুরসহ সেখানে ফাকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করেন। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় নাসির মোড়ল ও তার লোকজন এই হামলার চালান বলেও অভিযোগ করা হয়। এই ঘটনার একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে আজিজুর রহমান জনের মা রেখা রহমান বাদী হয়ে শ্রীপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর