July 4, 2026, 6:45 am

শ্রীপুরে পরিবেশ দূষণ রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Thursday, August 28, 2025
  • 71 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে পরিবেশ দূষণ ও বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দল ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে এবং নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ চৌধুরী সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবেদ সাদেক।
প্রধান অতিথি গাজীপুর পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবেদ সাদেক বলেন, পরিবেশ রক্ষা কার্যক্রমে আমরা সর্বদা পাশে আছি। পরিবেশ বিনষ্ট করছে এমন কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা আমাদের অবগত করবেন।আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।
বক্তরা বলেন, পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ দৃশ্যমান বর্জ্য। পরিবেশ রক্ষা করতে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ সবাইকে এগিয়ে আসতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে এবং শ্রীপুরকে পরিবেশবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে হবে। শিল্প দূষণ নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ ও বনায়ন বৃদ্ধি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, পরিবেশবান্ধব যানবাহন ও সবুজ ভবন উৎসাহিত করা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি। এছাড়াও বিভিন্ন বিশেষজ্ঞ, পরিবেশবিদ এবং শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরে কার্যকর সমাধান নিয়ে আলোচনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর