October 3, 2026, 1:42 pm

শ্রীপুরে ছয়টি চোরাই গরুসহ তিনজন আটক

Reporter Name
  • আপডেট Thursday, September 10, 2026
  • 44 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ছয়টি চোরাই গরুসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কড়ইতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, গরু চোর চক্রের তৎপরতার গোপন সংবাদের ভিত্তিতে কড়ইতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছয়টি গরু উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। উদ্ধার করা গরুগুলো পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গরু চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘চোরাই গরুসহ তিনজনকে আটক করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর