স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে জুলাই গনঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামীলীগ সরকারের পতন ও জুলাই গনঅভ্যুত্থানে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল ৫ টায় উপজেলা বিএনপির আয়োজনে মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে শ্যরস এডুকেশন সেন্টার হতে এ বিজয় র্যালি শোভাযাত্রা বের হয়। এসময় হাজার হাজার কর্মী সমর্থক রংবেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে বাদ্য যন্ত্রের তালে তালে বর্ণাঢ্য বিশাল র্যালি পল্লী বিদ্যুৎ মোড় হতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।
কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদক, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকারকে, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, আহবায়ক সদস্য এসএম মাহফুল হাসান হান্নান, মোসলেম উদ্দিন মৃধা, আবুল হোসেন প্রধান প্রমুখ। বর্নাঢ্য র্যালিতে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা কর্মী ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়।