September 25, 2026, 1:09 am

শেখ হাসিনা এদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন: বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণ

Reporter Name
  • আপডেট Thursday, September 24, 2026
  • 10 জন দেখেছে

শারমীন খানম:: শেখ হাসিনা সরকার বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মো. রাশেদুল ইসলাম কিরণ। তিনি বলেন, জুলাইয়ের গণ-আন্দোলনের মুখে টিকতে না পেরে হাসিনা সরকার তার ‘সেকেন্ড হোম’ ভারতে পালিয়ে গেছে। তবে সেখানে বসেই দেশের স্বাধীনতা ও জনগণের শান্তি বিনষ্টের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং এ দেশের প্রচলিত আইনেই তার বিচার ও ফাঁসি কার্যকর হোক। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সারাদেশে আওয়ামী ফ্যাসিবাদের নৈরাজ্য, ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে টঙ্গীতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের নির্দেশে এবং বিএনপি নেতা মো. রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে মিছিলটি টঙ্গী বাজার এলাকা থেকে শুরু হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আওয়ামী লীগের উদ্দেশ্য করে কিরণ আরও বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের যারা এখনো আছেন, তারা শান্তিতে আছেন। কিন্তু সেই শান্তি নষ্ট করার চেষ্টা করলে আপনাদের প্রত্যেককে একে একে ঘরে থেকে বের করে এনে আইনের আওতায় আনা হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অপশক্তির কোনো চক্রান্তই এ দেশের মানুষের শান্তি বিঘ্নিত করতে পারবে না। জনসাধারণের জানমালের নিরাপত্তা ও এলাকা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা দিনরাত রাজপথে সক্রিয় থাকবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, মো. ইসমাইল শিকদার বসু ও এডভোকেট শহীদুল ইসলামসহ স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর