August 18, 2026, 4:23 pm

শীর্ষ প্রভাবশালী শাহরুখ মেসি চতুর্থ

Reporter Name
  • আপডেট Friday, April 7, 2023
  • 364 জন দেখেছে

মাসুদ আলম:: দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে মাঝে ক্যারিয়ারে খুব খারাপ কাটিয়ে চলতি বছরে প্রেক্ষাগৃহে ফিরেন এই নায়ক। ‘পাঠান’ সিনেমার মাধ্যমে তার রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে। যেমন বক্স অফিস কাঁপিয়েছেন, তেমনি দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন তিনি।
এবার টাইম ম্যাগাজিনের জরিপে ‘টাইম১০০’-এর তালিকায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি নির্বাচিত হলেন শাহরুখ। তা-ও তুমুল জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসিকে পেছনে ফেলে নিজের জায়গা পেয়েছেন এই গুণী অভিনেতা। টাইম ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, টাইম ম্যাগাজিনের জরিপে বিশ্বের সবচেয়ে প্রভাবশালীদের তালিকায় সবার শীর্ষে রয়েছেন শাহরুখ খান। পাঠকের
ভোটে এই তালিকা তৈরি করা হয়েছে। এ জরিপে ১.২ মিলিয়ন ভোট কাস্ট হয়েছে। তার মধ্য ৪ শতাংশ ভোট পেয়েছেন শাহরুখ খান। 
এ তালিকায় বিশ্বের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা জায়গা পেয়েছেন। তার মধ্যে ১.৮ শতাংশ ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসি। তা ছাড়াও এ তালিকায় রয়েছেন— অ্যাথলেট সেরেনা উইলিয়ামস, অভিনেত্রী মিশেল ইয়ো, প্রিন্স হ্যারি এবং মেগান মার্ক প্রমুখ। তবে এদের সবাইকে টপকে শীর্ষে পৌঁছেছেন শাহরুখ খান।
গত ২৫ জানুয়ারি বিশ্বের ৮ হাজার পর্দায় মুক্তি পায় শাহরুখের ‘পাঠান’ সিনেমা। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে এটি। এ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেন— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর