নিজস্ব প্রতিবেদক :: মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশর সংস্কৃতির উন্নয়ন ও শেখ হাসিনার উন্নত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নতুন কমিটি গঠন করলো বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাবেক সংসদ সদস্য নায়ক ফারুকের ছেলে রওশন হোসেন পাঠান শরৎকে সভাপতি ও সাজ্জাদুল হক লিকু সিকদারকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির নেতারা।
এসময় বলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সব সময় দেশের পক্ষে দেশের মানুষের পক্ষে কাজ করে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য জোটের নতুন সভাপতি প্রয়াত চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক হোসেন পাঠানের সন্তান রওশন হোসেন পাঠানকে সহযোগিতা করতে সবার প্রতি আহবান জানান। সংগঠনটির কেন্দ্রীয় নেতা ভিপি শামীম খানের সভাপতিত্বে ও ইকবাল হোসেনের সঞ্চালনায় পরিচিতি ও মতসভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লিকু শিকদারসহ সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা চিত্র নাইকা দিলারা ইয়াসমিন, কার্যকরী সভাপতি এম এ মিলন মিয়া, সহ-সভাপতি জাহিদুল হক, মিডিয়া উয়িংয়ের প্রধান অনজন রহমান সহ- সভাপতি ভিপি শামীমসহ আরো অনেকে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে পুনরায় ক্ষমতায় আসার জন্য বিশেষ মোনাজাত করা হয়।