June 2, 2026, 5:04 am

শাহজালালে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার

Reporter Name
  • আপডেট Sunday, March 29, 2026
  • 63 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৪৮ থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ঘটনার সময়কাল ২৮ মার্চ ২০২৬, রাত ২১:০৮। ফ্লাইটটি বোর্ডিং ব্রিজ C-02-এ অবতরণ করে।
পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানটিকে অবতরণের পূর্ব থেকেই নজরদারিতে রাখা হয়। অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় বিজি-৩৪৮ ফ্লাইটের কার্গো হোল্ডে নিবিড় তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে কার্গো হোল্ডের টয়লেটের প্যানেল, বিমানের কারিগরি দলের সহায়তায় খুলে দেখা হলে অত্যন্ত সুকৌশলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মোট ১৫৩ (একশত তিপ্পান্ন)টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ (একশত ষোল) গ্রাম, যার সর্বমোট ওজন ১৭.৭৮৪ (সতেরো দশমিক সাত আট চার) কেজি। উক্ত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ (আটত্রিশ) কোটি টাকা। উদ্ধারকৃত স্বর্ণসমূহ বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঘটনায় জড়িতদের শনাক্তকরণের জন্য সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাসমূহ ইতোমধ্যে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা জোরদার এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিমানবন্দর সার্বিক নিরাপত্তা ও যাত্রীসেবার মান নিশ্চিত করতে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর