July 10, 2026, 6:37 pm

শাকিবের ‘রাজকুমার’ সিনেমার দ্বিতীয় গানের মুক্তি

Reporter Name
  • আপডেট Wednesday, April 3, 2024
  • 214 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমার প্রিন্স মাহমুদের কথা, সুর ও সংগীতে ‘বরবাদ’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে। গানটি গেয়েছেন নবাগত শিল্পী আলিফ। গত ঈদে প্রিয়তমা সিনেমার ‘ঈশ্বর’ গানের শ্রোতাপ্রিয়তার পর এল নতুন গানটি।
প্রিন্স মাহমুদ বলেন, ‘এটা ভালবাসার গান। যারা ভালোবাসায় আছেন তারা “বরবাদ” হয়ে যাবেন গানটির সুর, কথা ও গায়কীতে। আলিফের কণ্ঠে গানের কথা হলো, “কার জন্য ভেতর মাঝে ওলটপালট লাগে, কেন রে আদর আদর বড্ড মায়া লাগে, কার জন্য ভেতরটাতে আকাশ-পাহাড় আবেগ…কেন এ টান, কেন এ গান, বোঝে না বোঝে না মন কী চাচ্ছি…ভালবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘গানের কথা ও সুরে নব্বই দশকের সঙ্গে এ সময়ের মেলবন্ধন আছেম আমার গান যেমন হয়। গানের চিত্রায়নে শাকিব খানের দুর্দান্ত পারফর্ম্যান্স গানের সঙ্গে মিশে গেছে। গানের মধ্যে নাটকীয়তা আছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর