June 3, 2026, 3:50 am

শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

Reporter Name
  • আপডেট Thursday, February 5, 2026
  • 110 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: শরীয়তপুরে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ৪টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশিয় অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শরীয়তপুর আর্মি ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান। অভিযানে ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার ও রাব্বি মোড়ল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বুধবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরিয়তপুর সদর আর্মি ক্যাম্প, নড়িয়া উপজেলা আর্মি ক্যাম্প ও ডামুড্যা উপজেলা আর্মি ক্যাম্প হতে যৌথবাহিনী তিনটি পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি টমাহক শট গান, একটি একনলা বন্দুক, ২টি একে ২২ বোর সেমি অটোমেটিক রাইফেল, ৩টি ম্যাগাজিন, ৭১ রাউন্ড শটগান এমিউনিশন, ৫৭ রাউন্ড রাইফেল এমিউনিশন, ১২ রাউন্ড ৯ মিমি পিজল এমিউনিশন, ৭টি কার্তুজ, ১টি ইলেকট্রিক শক মেশিন, একটি বিদেশি জ্যাগার, ৩টি রামদা, ৩টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতি, ২টি ছুরি, ৩ বোতল বিদেশি মদ এবং মাদক দ্রব্য গ্রহণের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
অবৈধ এসব অস্ত্র ও মাদকের সঙ্গে সম্পৃক্ততার জন্য সদর উপজেলার আংগারিয়া স্বর্ণঘোষ এলাকার সন্ত্রাসী মন্টু তালুকদারের স্ত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। মন্টু তালুকদার বর্তমানে ৭টি মামলায় অভিযুক্ত।
অন্যদিকে নড়িয়ার ঘটনায় রাব্বি মোড়ল নামে একজনকে গ্রেপ্তার করা হলেও ডামুড্যার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর