May 30, 2026, 6:21 pm

‘লেটস ভাইব ঢাকা উইথ ঢাকা’  কনসার্টের টিকিট শেষ

মাসুদ আলম
  • আপডেট Thursday, May 18, 2023
  • 131 জন দেখেছে

ভারতীয় তরুণ গায়ক, গীতিকার ও সুরকার অনুব জৈন এবার ঢাকা মাতাতে আসছেন । ‘লেটস ভাইব ঢাকা উইথ ঢাকা’ শীর্ষক কনসার্টে গাইবেন তিনি।

এই কনসার্টের টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন শ্রোতারা। এই কনসার্টের জন্য তিন ধরনের টিকিট বিক্রি হয়েছে। এর দাম ছিল সাড়ে ৪ হাজার, ৩ হাজার ও ১ হাজার ৮০০ টাকা। তবে এক সপ্তাহের ব্যবধানে কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এমনটিই জানিয়েছে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান এডভেন্টর কমিউনিকেশনস ও ট্রিপল টাইম কমিউনিকেশনস।

১ জুন ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে ‘লেটস ভাইব ঢাকা উইথ ঢাকা’ শীর্ষক কনসার্ট। অনুব জৈন ছাড়াও এতে গাইবেন তাহসান খান, প্রীতম হাসান ও জেফার থাকবেন।

কনসার্টে অংশ নিতে ১ জুন সকালে ঢাকায় আসবেন অনুব জৈন। রাতে গান পরিবেশন করে ঢাকায় থাকবেন। পরদিন সকালের ফ্লাইটে ভারতের ফিরে যাবেন।

মুম্বাইয়ে জন্ম নেওয়া অনুব অনুব মূলত গিটার ও ইউকেলের বাজিয়ে গান করেন। ইতোমধ্যেই তিনি ‘আলাগ আসমান’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’-এর মতো গান উপহার দিয়েছেন তিনি

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর