July 24, 2026, 5:59 pm

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

Reporter Name
  • আপডেট Friday, July 24, 2026
  • 15 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ-পরবর্তী পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৫টায় জাতীয় সংসদের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ-পরবর্তী বিষয় নিয়ে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে নির্ধারিত সময়ের আগেই থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরে স্পিকার সাংবাদিকদের জানিয়েছিলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কিছু জানা নেই। তবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দেওয়া হয় এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর