July 28, 2026, 8:10 pm

রাজধানীর ভাটারা থানা এলাকায় ২০ চোরাই মোটরসাইকেলসহ ৮জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Wednesday, July 22, 2026
  • 20 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে ২০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন সোহেল (৪২), রিপন (৪৫), রাব্বি (২৮), সায়েদ (২৫), মারুফ (৩০), আশিক (২২), সোহেল (৩৬) ও জামাল (৫২)।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ জুন ভাটারা থানার একটি এলাকার গেটের সামনে থেকে আল-আমিন নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ।
মামলার তদন্তে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ জুন, ২৮ জুন ও ১ জুলাই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে সোহেল (৪২), রিপন (৪৫), রাব্বি (২৮) ও সায়েদকে (২৫) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত অব্যাহত রেখে সোমবার (২০ জুলাই) রাজধানী ও দেশের বিভিন্ন এলাকায় আরও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মারুফ (৩০), আশিক (২২), সোহেল (৩৬) ও জামালকে (৫২) গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে আরও ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে ভাটারাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর