August 19, 2026, 7:04 pm

রাজধানীর ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট Wednesday, August 19, 2026
  • 15 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে অবস্থিত ইচিগো রেস্টুরেন্টে মোবাইল কোর্ট চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।  আজ বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি. এম. রুহুল আমিন রিমনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে রেস্টুরেন্টটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। রান্নাঘরে কোনো ধরনের লেবেল সংযোজন না করে চাওমিনের হাফ-বয়েলড নুডুলসসহ বিভিন্ন খাদ্য সংরক্ষণ করতে দেখা যায়। এ ছাড়া, মজুত করা বিদেশি খাদ্যোপকরণের মোড়কে আমদানিকারকের প্রয়োজনীয় তথ্য সংযোজিত ছিল না। একই সঙ্গে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। অনিয়ম ও অপরাধগুলোর বিষয়ে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্টটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান প্রসঙ্গে বাংলাদেশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বি. এম. রুহুল আমিন রিমন বলেন, খাদ্য ব্যবসায়ীদের অবশ্যই খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে নিরাপদ খাদ্যের সব ধরনের বিধিবিধান ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। বিশেষ করে রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাদ্য সংরক্ষণে যথাযথ লেবেলিং এবং আমদানি করা খাদ্যপণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করা ভোক্তার নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
তিনি বলেন, খাদ্য নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম মেনে নেওয়া হবে না। ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর