May 18, 2026, 10:24 pm

রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ওসি পালানোর ঘটনায় উত্তরা পূর্ব থানার ওসি প্রত্যাহার

Reporter Name
  • আপডেট Friday, January 10, 2025
  • 96 জন দেখেছে

এস এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে হত্যা মামলার আসামি সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমান ওসি মো. মহিবউল্লাহকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মো. শাহ আলম (৪২)। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে তাকে বদলি করা হয়েছিল। এর পর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন।
আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা হয়। কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে গত বুধবার দিবাগত রাত ১২টার পর তাকে উত্তরা পূর্ব থানায় আনা হয়েছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি থানা থেকে পালিয়ে গেছেন। অভিযোগ উঠেছে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়। আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে শাহ আলম কৌশলে পালিয়ে গেছেন।
এ ঘটনায় দায়িত্বে ‘অবহেলার’ অভিযোগে ওই থানার এএসআই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। থানা থেকে পালানো সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। এ ছাড়া পালিয়ে যাওয়ার ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর