August 4, 2026, 8:03 pm

রাজধানীর উত্তরা পাসপোর্ট অফিসে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান দালাল চক্রের ১৩জনকে কারাদণ্ড!

Reporter Name
  • আপডেট Tuesday, August 4, 2026
  • 27 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, উত্তরা প্রতিনিধি :: রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালাল চক্রের ১৩ জন সক্রিয় সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানটি পরিচালনা করে র‌্যাব-১।
র‌্যাব-১ জানায়, পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং দালালদের দৌরাত্ম্য রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত উত্তরা পশ্চিম থানাধীন আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পাসপোর্ট অফিসের সামনে দালালি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়। পরে পেনাল কোডের ১৮৮ ও ১৬০ ধারায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন মো. ফেরদাউস (২৩) ও মো. আরিফ হোসেন (৪০) ৭ দিন করে, অনিক রহমান পরশ (রকি) (২০), মো. ইউসুফ (২১), মো. রহিদুল ইসলাম (২৩), মো. ইসমাইল হোসেন (২৪), শ্রাবণী আক্তার অনু (২৩) এবং মো. ওমর সানি (৩২) ১০ দিন করে, মো. হানিফ (৪২) ও মো. মমিন (২২) ২০ দিন করে, মো. খোরশেদ আলম (৪০) ও মো. রাসেল মিয়া (৪৯) ১৫ দিন করে এবং মো. জুয়েল রানা (৩২) ৫ দিনের কারাদণ্ডে দণ্ডিত হন।
র‌্যাব জানায়, সাজাপ্রাপ্তদের মধ্যে ১২ জন পুরুষকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে এবং এক নারীকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। র‌্যাব-১ জানিয়েছে, পাসপোর্টপ্রত্যাশী সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এবং দালালচক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর