July 4, 2026, 3:51 pm

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারের স্বজনদের ৮দফা দাবিতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Tuesday, August 12, 2025
  • 84 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল সংলগ্ন দিয়াবাড়িতে এলাকায় বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবার ও স্বজনরা  আজ মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচার নিহত ও আহতদের ক্ষতিপূরণসহ আট দফা দাবি তুলে ধরেছেন। দুর্ঘটনায় নিহত ফাতেমার মামা লিয়ন মীর পরিবারের পক্ষ থেকে আটটি দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলো হচ্ছে- ১. দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার: ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা। ২. ক্ষতিপূরণ: সরকারের পক্ষ থেকে নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া। একই সঙ্গে, স্কুলের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া। ৩. কোচিং বাণিজ্য বন্ধ: সারা দেশে মাইলস্টোন স্কুলসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করা। ৪. প্রধান শিক্ষিকার অপসারণ: কোচিং ব্যবসার মূল হোতা হিসেবে অভিযুক্ত প্রধান শিক্ষিকা খাদিজাকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ এবং তার বিচার নিশ্চিত করা। ৫. স্থানান্তর: রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়া অথবা রানওয়ের অবস্থান পরিবর্তন করা। ৬. সিসি ক্যামেরার ফুটেজ: স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ পরিবারের কাছে প্রদর্শন করা। ৭. বিমান বাহিনীর প্রশিক্ষণ: বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনবসতিহীন এলাকায় সরিয়ে নেওয়া। ৮. শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানের পাইলট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ বহু হতাহতের ঘটনা ঘটে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর