October 10, 2026, 10:55 am

রাজধানীর উত্তরায় রাজউকের আবাসন প্রকল্পে অবৈধ দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজির অভিযোগ

Reporter Name
  • আপডেট Saturday, October 10, 2026
  • 17 জন দেখেছে

উত্তরা প্রতিনিধি:: রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে (রুয়াপ) অবৈধ দখল, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন বাসিন্দারা। রুয়াপের ৬ নম্বর প্রবেশপথের বিপরীতে আয়োজিত এই মানববন্ধনে শতাধিক বাসিন্দা অংশ নিয়ে দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে তাঁদের অবস্থান জানান। যেখানে মানববন্ধনে দাঁড়ান বাসিন্দারা, তাঁর বিপরীতে মূল সড়কের ওপরেই বসানো হয়েছে বাজার। বিষয়টি নিয়ে মানববন্ধন থেকে ক্ষোভ জানানো হয়।
শুক্রবার আয়োজিত মানববন্ধনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘তারা আমাদের হাঁটার জায়গা দখল করতে চায়, এখানকার ময়লা পরিশোধনাগার দখল করে বাজার বসাতে চায়। আমরা এটি হতে দিতে পারি না।’
মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এখানে রুয়াপের ভেতরের এবং বাইরের কয়েকজন মিলে চাঁদাবাজি ও দখলবাজি করতে চায়, আমরা এগুলো চাই না। কোনো প্রকার অবৈধ স্থাপনা ও দখল আমরা এখানে চাই না।’ বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখে রাজউক সমাপ্তির নোটিশ দেওয়ায় আবাসিক এলাকাটি কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে। এ সুযোগে একটি চক্র আবাসিক এলাকার বিভিন্ন স্থানে অবৈধ দখল, মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে জড়িত।
বাসিন্দাদের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এই প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ১০ বছর ব্যয় করেও পুরোপুরি শেষ হয়নি। আবাসিক এলাকার বাণিজ্যিক কমপ্লেক্স, কমিউনিটি সেন্টার, পার্কিং ভবন, সুইমিং পুল ও ব্যায়ামাগার কমপ্লেক্সের কাজ অসম্পূর্ণ রয়েছে। এ ছাড়া বিভিন্ন ভবনে এখনো বরাদ্দ না দেওয়া ফ্ল্যাট রয়েছে বলে দাবি তাঁদের।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর