July 16, 2026, 2:12 pm

রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত

Reporter Name
  • আপডেট Thursday, July 16, 2026
  • 14 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, উত্তরা প্রতিনিধি:: রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা তিন নম্বর সেক্টরের জসিমউদ্দীন রোড বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—‘প্রাণের বাংলাদেশ’ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু ও ‘সংবাদ দিগন্ত’ পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান। সাকিবুল হাসান উত্তরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়রা জানান, রাতে বড়ো পর্দায় বিশ্বকাপ ফুটবলের ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার মধ্যকার সেমিফাইনাল খেলা দেখেন ওই দুই সাংবাদিক। খেলা শেষে ভোর রাতে তারা বাসায় ফিরছিলেন। পথে উত্তরা তিন নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। দুর্ঘটনার পর তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ মুনসুর জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে গেছে। বাসটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর