July 22, 2026, 9:40 pm

রাজধানীর উত্তরায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • আপডেট Wednesday, July 22, 2026
  • 22 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, উত্তরা প্রতিনিধি:: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ১১৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ লিটন (৪২) ও মোঃ কামরুল হাসান (৩০) ।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ১২:০৫ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১১ হাজার ৮০০ পিস ইয়াবা ও নগদ ১০ হাজার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কামরুলের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি এবং লিটনের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।
উত্তরা পশ্চিম থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর