July 16, 2026, 2:01 pm

রাজধানীর উত্তরায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

Reporter Name
  • আপডেট Thursday, July 16, 2026
  • 22 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, উত্তরা প্রতিনিধি:: রাজধানীর উত্তরায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় আনোয়ারুল হক (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে উত্তরা জসীমউদ্দীন রোডের ইউ-টার্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আনোয়ারুল পাবনা জেলার সুজানগর থানার ঘোড়াদহ গ্রামের মৃত আতাহার আলী মন্ডলের ছেলে। বর্তমানে গাজীপুরের কোনাবাড়িতে পরিবারের সাথে বসবাস করতেন। তার চারটি ব্যাটারিচালিত অটোরিকশা ছিল, তা ভাড়ায় চালাতেন।
মৃতের ছেলে ইয়াসিন আরাফাত জানান, রাতে উত্তরায় ব্যবসার কাজ শেষে গাজীপুরের কোনাবাড়ি নিজ বাসায় ফেরার পথে জসীমউদ্দীন রোডের ইউ-টার্ন মোড়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
সংবাদ পেয়ে সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক এসআই মো. শাহ্ আলম বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর